




এখানে ইক্বরা, অর্থ: পড়ো। এ আয়াতের মাধ্যমে প্রত্যেক মুসমুলিমকে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা জানার জন্য, বোঝার জন্য এবং সঠিকটা মেনে চলার জন্য পড়া-লেখা করো, অধ্যয়ন করো। অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য আল্লাহ তায়ালা ফরজ করে দিয়েছেন।
ইসলামি কিতাব পড়া একজন মুসলিমের আত্মশুদ্ধি, আমল উন্নয়ন ও দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য। কুরআন ও হাদীসের আলোকে রচিত বিশুদ্ধ বইগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করে।




